×

সারাদেশ

সখীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান

Icon

প্রতিনিধি (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

সখীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল বনবিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় সহকারী বনসংরক্ষক মো.আবু সালেহ নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এসময় সখীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামা সহকারী কমিশনার (ভূমি), সেনা ও পুলিশসহ বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এ অভিযানে বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটের আওতায় ৬টি করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়া আরো কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা বনবিভাগের ১৫২ টুকরা শাল গজারি জব্দ করা হয়। 

এ বিষয়ে টাঙ্গাইল বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন ভোরের কাগজকে জানান, অবৈধ করাতকল বন্ধে এরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App