শান্তিপূর্ণ কেশবপুর গড়ার প্রত্যয় জামায়াত প্রার্থীর
জাহিদ আবেদীন বাবু,কেশবপুর (যশোর) থেকে
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে ১১ দলীয় জোট দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কেশবপুরের জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন।
রোববার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রিজাউল ইসলামের সভাপতিত্বে কেশবপুর শহরের পাবলিক ময়দানে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উলামা বিভাগের সেক্রেটারি ও উপজেলা জামাতের সাবেক আমীর মাওলানা আব্দুস সামাদ, কেশবপুরে দাড়িপাল্লা প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমান, উপজেলা খেলাফত মজলিসের নেতা শফিউল্লাহ, এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, যশোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুরে জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের ছেলে জাহিদ হাসান, জুলাই আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের বাবা আব্দুল জব্বার মোল্লা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবুর রহমান।
