×

সারাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপির আজহারুল ইসলাম মান্নান

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নানায়ণগঞ্জ) থেকে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

নারায়ণগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপির আজহারুল ইসলাম মান্নান

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে ২০ হাজার ৮৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলের ভিত্তিতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ধানের শীষ প্রতিকে মোট ১ লাখ ৫৫ হাজার ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হন।

ঘোষিত ফল অনুযায়ী, এ আসনের নির্বাচনি লড়াইয়ে উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৬১ ভোট। অন্যান্য প্রার্থীরাও স্বতন্ত্র ও দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেন।

ভোট গণনা শেষে নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটাণিং কর্মকর্তা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।   

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App