×

সারাদেশ

পেকুয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ২

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

পেকুয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ২

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া বরইতলী-মগনামা বানৌজা সাবমেরিন সড়কের পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের আন্নার আলী মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাহসিনের বাড়ি ঈদগাঁহ উপজেলার পালাকাটা জালালাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন— একই এলাকার নিহত শিশু তাহসিনের মা শারমিন আকতার জিয়াসমিন ও মামা শাহেদ করিম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের আন্নার আলী মাতবরপাড়া এলাকায় কক্সবাজার অভিমুখী বলাকা সার্ভিস নামক একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতের নানা আবুল কাশেম বলেন, ঈদগাহ থেকে কুতুবদিয়ায় যাওয়ার পথে পেকুয়া আন্নার আলী মাতবরপাড়া এলাকায় বলাকা বাসের সংঘর্ষে সিএনজিচালিত অটোতে থাকা আমার নাতি তাহসিনের মৃত্যু হয় এবং মেয়ে সারমিন আক্তার জিয়াসমিন ও ছেলে শাহেদ করিম গুরুতর আহত হয়, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

এ সময় সেখানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু তাহসিনের মৃত্যু হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজন রোগী সকাল সাড়ে ১০টার দিকে আনা হলে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খাইরুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির মধ্যে সিএনজিচালিত গাড়িটা জব্দ করা হয়েছে, বাস জব্দ করার প্রক্রিয়া চলমান। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App