×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও জিনের বাদশা

Icon

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

প্রবাসীর স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও জিনের বাদশা

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী লিলুফা খাতুন জানা , তিনি মালয়েশিয়া প্রবাসী আশরাফুলের স্ত্রী, প্রায় দুই মাস আগে গভীর রাতে একটি অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। কল রিসিভ করলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ‘জ্বিনের বাদশা’ হিসেবে পরিচয় দেন এবং ফোন কেটে দিলে পরিবারের বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানাতে নির্দেশ দেন।

তিনি বলেন, পরবর্তী সময়ে নিয়মিত মধ্যরাতে ফোন দিয়ে ওই ব্যক্তি নিজেকে তাঁর ‘বাবা’ পরিচয় দিয়ে বিপুল ধনসম্পদ দেওয়ার প্রলোভন দেখান। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে আবারও ফোন করে গাংনী বড় মসজিদের পেছনে একটি ‘স্বর্ণের মূর্তি’ রাখা আছে বলে জানান এবং সেটি সংগ্রহ করে বাড়ির গোপন স্থানে রাখতে বলেন। বিনিময়ে বাড়ির সব স্বর্ণালংকার ওই স্থানে রেখে আসতে নির্দেশ দেন। পরদিন সকালে সেখানে গিয়ে নিজের স্বর্ণ ফেরত নিতে বলা হয়।

নির্দেশনা অনুযায়ী লিলুফা খাতুন স্বর্ণের চেইন, দুল, চুড়িসহ বিভিন্ন গহনা নির্ধারিত স্থানে রেখে মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন। তবে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্বর্ণ ফেরত নিতে গিয়ে তিনি কিছুই পাননি। পরে স্থানীয় এক স্বর্ণকারের কাছে মূর্তিটি নিয়ে গেলে সেটি পিতল বা কাঁসার তৈরি বলে জানা যায়।

এ ঘটনায় প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার খোয়া গেছে বলে জানান ভুক্তভোগী। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মূর্তিটি দেখতে ভিড় করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, এটি একটি প্রতারক চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App