×

সারাদেশ

এনসিপির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

এনসিপির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের পদত্যাগ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের ৮ নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার(২৬ মার্চ) দুপুরে তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পঠিয়েছেন। ওই পদত্যাগপত্রের একটি করে অনুলিপি তারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠিয়েছেন। তবে সেখানে ৪ জনের স্বাক্ষর পাওয়া গেছে।

স্বাক্ষরযুক্ত পদত্যাগ করা অন্যরা হলেন- এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্ববায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া। 

এছাড়াও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সবুর জেন্টু ও অপর যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য তসিকুল আজম বাবুর নাম পদত্যাগপত্রে থাকলেও তাদেও স্বাক্ষর ছিল না।

দুটি আলাদা পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে এবং দলীয় কার্যকলাপ চালাতে পরিচালনা করতে অপারগ হওয়ায় দলের সব পদ থেকে অব্যহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। 

পরে আলাউল হক সাংবাদিকদের বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। এ জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি। 

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

স্বাক্ষর না থাকা পদত্যাগকারীদের সম্পর্কে তিনি বলেন, বাকি জেলার বিভিন্ন স্থানে থাকায় তারা ফোনে সম্মতি জানানোয় তাদের নাম দেওয়া হয়েছে এবং তারাও স্বাক্ষর করবে।

এর আগে ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে গঠন করা হয় জেলা আহ্বায়ক কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের সেনা-সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা

ইসরায়েলের সেনা-সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা

কুষ্টিয়ায় রেল ষ্টেশন উন্নয়নের দাবিতে মানব বন্ধন

কুষ্টিয়ায় রেল ষ্টেশন উন্নয়নের দাবিতে মানব বন্ধন

ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৩৭

ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৩৭

ইরান যুদ্ধে ইসরায়েলের পক্ষে অংশ নেবে উগান্ডা?

ইরান যুদ্ধে ইসরায়েলের পক্ষে অংশ নেবে উগান্ডা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App