×

সারাদেশ

অ্যাম্বুলেন্সে করে অকটেন পাচার, আটক ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম

অ্যাম্বুলেন্সে করে অকটেন পাচার, আটক ৭

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের ভেতর বিশেষ ট্যাংকার বানিয়ে জ্বালানি তেল পাচারের সময় আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের ‘মেসার্স রোকেয়া ফিলিং স্টেশন’-এ এই ঝটিকা অভিযান চালানো হয়।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের ভেতরে তেলের বড় ট্যাংকার বসিয়ে অবৈধভাবে জ্বালানি পাচার করে আসছে। শুক্রবার রাতে রোকেয়া ফিলিং স্টেশনে তেল ভরার সময় গাড়ি দুটিসহ সাতজনকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে গাড়ি দুটির ভেতর থেকে আনুমানিক ৩ হাজার লিটার অকটেন জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে আটক সাতজনের মধ্যে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বাকি ছয়জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন জানান, ‘অবৈধভাবে জ্বালানি তেল পাচারের দায়ে ৭ জনকে আটক ও জরিমানা করা হয়েছে। তারা বর্তমানে পুলিশি হেফাজতে আছে; জরিমানার অর্থ পরিশোধ করলে তাদের আইনানুযায়ী মুক্তি দেওয়া হবে।’

তিনি আরও জানান, জব্দকৃত ৩ হাজার লিটার অকটেন পার্শ্ববর্তী একটি পাম্পে পরিমাপ করে সরকারি নিয়ম অনুযায়ী জনসাধারণের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক

চাঁদপুর জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক

হরমুজ সুরক্ষায় সামরিক অবদান রাখবে ব্রিটেন

হরমুজ সুরক্ষায় সামরিক অবদান রাখবে ব্রিটেন

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App