×

সারাদেশ

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:৫৪ পিএম

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী- এই স্লোগানে খুলনার কয়রায় বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় কয়রা বাজারের মধুর মোড়ে কয়রা ও জায়গীরমহল ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।

কয়রা ফারিয়ার সভাপতি আবু সুফিয়ান, জায়গীরমহল ফারিয়ার সভাপতি ইউনুস আলী, শিবলী সাদিক, মনিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, হারুন অর রশিদ, রেজাউল করিম, আব্দুল কাদের ও ইয়াছিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মন্ত্রীর আসার খবরে দৌড়ঝাঁপ, তবুও লুকানো গেল না অনিয়ম

মন্ত্রীর আসার খবরে দৌড়ঝাঁপ, তবুও লুকানো গেল না অনিয়ম

বিশ্বকাপে না খেলার কারণ খুঁজতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপে না খেলার কারণ খুঁজতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App