×

সারাদেশ

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় কর্মরত এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে গ্রীনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের অষ্টম তলার ৮৪ নম্বর ইউনিটে তিনি মারা যান।

মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅটম (Rosenergoatom)-এ কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে সহকর্মীরা তাকে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

‘ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’

‘ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App