শরণখোলা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন
মোঃ শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরণখোলা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ মধুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাঁন মতিয়ার রহমান প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন তখন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নাজমুল আহসান শিমুল গাজী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম লিটন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইব্রাহিম মোল্লা সদস্য সচিব মোঃ আল আমিন খাঁন মহিলা দলের সভাপতি মিসেস সাগর আক্তার শরণখোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল বাশার খাঁন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজী সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (৩০মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ করা হয়। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল রাজনৈতিক জীবন, উন্নত বাংলাদেশ গঠনে তার অবদান, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় তার অবদান তুলে ধরেন।
