×

সারাদেশ

খুলনা বিভাগের সেরা পুলিশ সুপার মুরাদ আলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২১, ০২:১১ পিএম

খুলনা বিভাগের সেরা পুলিশ সুপার মুরাদ আলী

পুলিশ সুপার এস এম মুরাদ আলী। ছবি: ভোরের কাগজ

খুলনা রেঞ্জের ১০ টি জেলার মধ্যে মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, ক্লুলেস মামলা সমূহের রহস্য উদ্ঘাটনসহ গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি ও সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্নমান দন্ডে ১ম হয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার মুরাদ আলী।

গত ৭ জুন খুলনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার ঘোষণা করা করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার)। এসময় তিনি জানান, বিগত তিন মাসের ফলাফলে খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারদের মধ্যে মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী ১ম স্থান অধিকার করেছেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম।

এ বিষয়ে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, এই অসামান্য সাফল্য অর্জনে ভূমিকা রাখায় মেহেরপুর জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি আইন-শৃংখলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করায় মেহেরপুরবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App