×

সারাদেশ

এক ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১০:৩৪ পিএম

এক ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকি ছবি

পাবনার ঈশ্বরদীতে একটি চলন্ত ট্রাক থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে তার নিচে চাপা পড়ে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ঈশ্বরদী -পাবনা মহাসড়কের দাশুড়িয়া সুগার মিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের হাজিম উদ্দিনের ছেলে আমিজ উদ্দিন (৫২)।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে বাইসাইকেল আরোহী আহত হন।

স্থানীয় ব্যক্তিরা আমিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশ জব্দ করেছে। ঘটনার পর থেকে গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App