×

ক্রিকেট

বিশ্বকাপে প্রথম দল হিসাবে সেমিতে ইংল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম

বিশ্বকাপে প্রথম দল হিসাবে সেমিতে ইংল্যান্ড

শতরানের পর হ্যারি ব্রুক। ছবি: ছবি : সংগৃহীত

সুপার এইট পর্বে দুর্দান্ত জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ইংল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলো দলটি।

প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে ১৬৪ রান তোলে। জবাবে ১৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি ৫১ বলে ১০০ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যাতে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার আগে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন ব্রুক।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম একাদশে ফেরা শাহিন আফ্রিদি নিজের প্রথম দুই ওভারেই ফেরান ফিল সল্ট এবং জস বাটলারকে। জ্যাকব বেথেল, টম ব্যান্টনেরাও ব্যর্থ হন। তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস গড়ে তোলেন ব্রুক।

আরো পড়ুন : সেমিফাইনালের ভেন্যু নির্বাচন হবে যে সমীকরণে

শেষ দিকে তাঁকে সহায়তা করেন স্যাম কারেন এবং উইল জ্যাকস। জ্যাকস ২৩ বলে ২৮ রান করেন, যার মধ্যে ছিল ১টি চার ও ২টি ছক্কা। পর পর উইকেট পড়ায় ম্যাচ কিছুটা চাপে গেলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন লিয়াম ডসন (১) এবং জফ্রা আর্চার।

বল হাতে ৩০ রানে ৪ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি শাহিন। ২৬ রানে ২ উইকেট নেন মহম্মদ নওয়াজ় এবং ৩১ রানে ২ উইকেট উসমান তারিক।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন। তবে শুরুতেই ব্যর্থ হন সাইম আয়ুব (৭) ও সলমন (৫)। ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তখন ইনিংসের হাল ধরেন সাহিবজ়াদা ফারহান ও বাবর আজ়ম। বাবর আজম ২৪ বলে ২৫ রান করে আউট হন। ফারহান ৪৫ বলে ৬৩ রানের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা মারেন।

মাঝের দিকে ফখর জামান (১৬ বলে ২৫) ও শাদাব খানের (১১ বলে ২৩) আগ্রাসী ব্যাটিং পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ডসন ২৪ রানে ৩ উইকেট নেন। ২৬ রানে ২ উইকেট জেমি ওভারটনের, ৩২ রানে ২ উইকেট আর্চারের এবং ৩১ রানে ১ উইকেট আদিল রশিদের।

এই জয়ের ফলে সুপার এইট থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তানের শেষ চারে ওঠার সম্ভাবনা আরো জটিল হয়ে উঠল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App