×

ক্রিকেট

বগুড়ায় শুরু হতে যাচ্ছে প্রথম নারী বিপিএল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম

বগুড়ায় শুরু হতে যাচ্ছে প্রথম নারী বিপিএল

ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরুষদের বিপিএলের সাফল্যের পর এবার নারী ক্রিকেটারদের নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এই নতুন টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে তিনটি দল অংশ নিচ্ছে।

যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বোর্ড। 

সূচি অনুযায়ী ৪, ৫ ও ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ৯, ১০ ও ১১ এপ্রিল পরবর্তী তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। দুই ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল নিয়ে আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

আবহাওয়াজনিত কারণে ফাইনাল বাধাগ্রস্ত হলে ১৫ এপ্রিল ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।

নারী বিপিএলকে কেন্দ্র করে উত্তরবঙ্গের ক্রিকেটের প্রাণকেন্দ্র বগুড়ায় এখন সাজ সাজ রব। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান কালের কণ্ঠকে বলেন, নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুত করা হচ্ছে। কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা নিরলস কাজ করছেন।

বিসিবির নির্দেশনায় মিডিয়া বক্স সংস্কার ও স্টেডিয়ামের বাইরের রাস্তা মেরামতের প্রক্রিয়াও শুরু হয়েছে।

টুর্নামেন্টে দেশি তারকাদের পাশাপাশি প্রতিটি দলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দেখা যাবে। প্রতিটি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে বিসিবির। গ্যালারিতে বসে খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা থাকলেও এর মূল্য এখনো নির্ধারিত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App