×

অপরাধ

ত্বকী হত্যা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শামীম ওসমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১ পিএম

ত্বকী হত্যা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শামীম ওসমান

বৃহস্পতিবার ত্বকী হত্যা নিয়ে সংবাদ সম্মেলনে আসার কথা জানান সাংসদ শামীম ওসমান

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের তথ্য-উপাত্ত নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। ঢাকায় অথবা নারায়ণগঞ্জে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের স্কুলছাত্র ত্বকী নামের একটি বাচ্চা ছেলে মারা গেছে, তাকে নিয়ে দোকানদারি করা হচ্ছে। আমি আগামী কয়েক দিনের মধ্যেই তথ্য-প্রমাণসহ প্রেস কনফারেন্স করব নারায়ণগঞ্জে অথবা ঢাকায় এবং সঙ্গে সঙ্গে দাবি করব, এ হত্যাকাণ্ডের বিচার যাতে ত্বরিত গতিতে হয়।

তিনি আরও বলেন, যারা মানুষের জমি দখল করে খায়, ভূমি দস্যু, অথবা ইনকাম ট্যাক্সের ফাইলে নাই টাকা, বাড়ি বানান, দুর্নীতি করে মহারানি সেজে থাকেন। পেছন থেকে যারা চাবি দেন, মনে রাখবেন, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। গত দুই দিন আগেও শুনেছি, নারায়ণগঞ্জে খুব অশ্লীল ব্যবহার করা হয়েছে। ব্যবহার করার দরকার নাই, গো টু দ্য হাই কোর্ট। কোর্টে গিয়ে বলেন না, বিচার চাই। বলা হয় খসড়া চার্জশিট। আমি তো আইনের ছাত্র, খসড়া চার্জশিট নামে তো কোনো চার্জশিটের কথা আমি জানি না। আর যদি থেকেই থাকে, ওই চার্জশিটটা দেখান না, আমি আমার সাংবাদিক ভাইদের নিয়ে বলতে চাই, সব হত্যার বিচার চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App