×

অপরাধ

দীপু মনি-মায়াসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৬:৫০ পিএম

দীপু মনি-মায়াসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ।

চাঁদপুর মডেল থানার সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ ও দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপুসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৩০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) বিকেলে মামলাটি করেন মুক্তার আহমেদ নামে এক শিক্ষার্থীর বাবা। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ৩ মামলায় এখন পর্যন্ত শুধু দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিরা পলাতক। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দীপু মনির মদদে এজাহারনামীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করে। এ সময় তারা বিস্ফোরক দ্রব্য ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এতে অনেক শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, পুলিশসহ সাধারণ লোকজনও আহত হন। 

আরো উল্লেখ আছে, ওই দিন বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অপরাধে জড়িত লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা করে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিয়াজী। ছাত্রলীগের ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে বহু শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়ে রাস্তায় পড়ে থাকে। আহতদের মধ্যে শুধু চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন শিক্ষার্থীসহ ২০০ জন।

আরো পড়ুন : সালমান-আনিসুল-জিয়াউল-দীপু মনি রিমান্ডে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App