×

অপরাধ

সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন, ১২১ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন, ১২১ জনের বিরুদ্ধে মামলা

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

মামলায় চাঁদপুরের মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর এ পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মামলাটি করেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী।

গ্রেপ্তার আসামিরা হলেন, আরজু সরকার (৪০), জুয়েল প্রধান (৩৭), নবীর হোসেন (২৫), সিফাত (২৫), মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।

আরো পড়ুন : শেখ হাসিনার বিরুদ্ধে আরেক মামলা

পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে ৪১ জন এজাহারনামী এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে ভাঙচুর, লুটপাট ও আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, ঘটনার সময় বাড়ি দুটির নিচতলায় আগুন দেয়ার আগে ফানির্চারগুলো গাড়িতে করে নিয়ে যান দুর্বৃত্তরা। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু স্মারক ছিল সেগুলোও নিয়ে গেছেন তারা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গ্রেপ্তার আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App