×

অপরাধ

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৫৬ ব্যাংক একাউন্ট অবরুদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ এএম

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৫৬ ব্যাংক একাউন্ট অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৫৬টি ব্যাংক একাউন্ট অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামি সাধন চন্দ্র মজুমদার তার নামীয় ৫৬টি ব্যাংক একাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে মামলার ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও আসামির কতিপয় অস্থাবর সম্পদ (ব্যাংক একাউন্ট) আদালত ইতোমধ্যে অবরদ্ধ করেছে।

এর আগে ২৩ জুলাই সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

গত বছরের ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। এছাড়া একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App