×

অপরাধ

পাহাড়ের গহীনে কেএনএ আস্তানা গুঁড়িয়ে দিল সেনাবাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

পাহাড়ের গহীনে কেএনএ আস্তানা গুঁড়িয়ে দিল সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ-এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ১টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার রুমা উপজেলার প্রতাপপাড়া এলাকায় আজ ভোর ১টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কেএনএ-এর সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের একটি সম্ভাব্য অস্থায়ী আস্তানা চিহ্নিত করে  সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তবে সেনা উপস্থিতি টের পেয়ে শস্ত্র গোষ্ঠীর সদস্যরা এলাকা থেকে পলায়ন করে। এ সময় অস্থায়ী আস্তানাটিতে তল্লাশি চালিয়ে ১টি এয়ারগানসহ উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জামাদি, পোশাক, দেশীয় ধারালো অস্ত্র, বিভিন্ন উপকরণ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কেএনএ-এর ১০–১৫ সদস্যের একটি সশস্ত্র দল গত কয়েকদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলো।

ওই পোস্টে আরো বলা হয়ে যে, সেনাবাহিনীর ধারাবাহিক টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবাধ চলাচল ও ঘাঁটি স্থাপনের অপচেষ্টা বিনষ্ট করা হচ্ছে। স্থানীয় জনগণও শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা করছেন। জননিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App