×

অপরাধ

মগবাজারের আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

মগবাজারের আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকার ‘থ্রি-স্টার’ নামের একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে হোটেলের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিহত ফয়সাল গত ৮ মার্চ থেকে ওই হোটেলের ২২৪ নম্বর কক্ষটি ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকালে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ কক্ষের ভেতরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

আরো পড়ুন: নির্মাণাধীন ভবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, “সংবাদ পেয়ে আমরা হোটেলের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে লোকমুখে শোনা যাচ্ছে যে তিনি অসুস্থ ছিলেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে; তারা আসার পর এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

নিহত মোহাম্মদ ফয়সাল গনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আনন্দলিয়া গ্রামের ওসমান গনির ছেলে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

শিশু সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রামিসা হত্যা ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App