×

অপরাধ

গুলশানে বাড়ি দখলের অভিযোগ ওঠা এসি মাসুদকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম

গুলশানে বাড়ি দখলের অভিযোগ ওঠা এসি মাসুদকে বদলি

ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ঈদের ছুটিতে একটি বাড়ি দখলের অভিযোগে সমালোচনার মুখে পড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হয়েছে। 

সোমবার(২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা অফিস আদেশে তার বদলির তথ্য জানানো হয়।  

আলী আহম্মেদ মাসুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো যে, ছুটির সময় ওই এলাকা ফাঁকা থাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর ওই বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটে। ঘটনাটি পুলিশের সামনেই সংঘটিত হলেও উল্টো ভুক্তভোগীদেরই হয়রানির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। 

আরো পড়ুন: স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বাড়ির মালিকের অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মেদ মাসুদ, এসআই মাহফুজুল হক, এসআই মো. সামিউল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশের উপস্থিতিতে এবং তাদের মদতেই এ দখলের ঘটনা ঘটে। 

পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। 

এর পরিপ্রেক্ষিতেই সোমবার সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মেদ মাসুদকে ডিএমপির মানবসম্পদ বিভাগে (এইচআরডি) সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে বদলি করা হয়েছে। 

তবে ওই ঘটনায় অভিযুক্ত অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। 

ডিএমপি সূত্র জানায়, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতা দিবসে জামায়াতের কর্মসূচি ঘোষণা

স্বাধীনতা দিবসে জামায়াতের কর্মসূচি ঘোষণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনাই হয়নি

পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনাই হয়নি

নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে তারেক রহমানের প্রতি অভিনন্দন প্রস্তাব উত্থাপন

নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে তারেক রহমানের প্রতি অভিনন্দন প্রস্তাব উত্থাপন

অস্ত্রসহ ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক

অস্ত্রসহ ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App