×

ঢাকা

খোলা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে বস্তাভর্তি টাকা

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০০ এএম

খোলা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে বস্তাভর্তি টাকা

৩ মাস ১৩ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছে। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে বস্তাভর্তি টাকা পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ৩ মাস ১৩ দিন পর এ দানবাক্সগুলো খোলা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৩ মাস ১৩ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট মসজিদের ৯টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। সেই টাকা গণনার কাজে ২২০ জনের একটি দল দীর্ঘ সাড়ে ১৮ ঘণ্টা গণনা শেষে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

আরো পড়ুন : শেরপুরে পীরের দরবারে তাণ্ডব, পোড়ানো হলো ১০ গাড়ি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App