×

ঢাকা

আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম

আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

ফরিদপুরে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথে ছয়টি স্থানে টায়ার জ্বালিয়ে ও বেরিকেট দিয়ে অবস্থান নেন হাজারো মানুষ। আন্দোলনকারীরা দুই ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফেরতের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিন এই কর্মসূচি পালন করছেন।

অবরোধের ফলে যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ, র‌্যাব, এপিবিএন ও সেনাবাহিনী মাঠে অবস্থান করছে।

আরো পড়ুন : রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়ন ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার তালিকা প্রকাশ করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সীমান্ত পুনর্বহালের দাবিতে গত শুক্রবারও দুই দফায় মহাসড়ক অবরোধ করা হয়েছিল। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের আগে সদরপুর ও চরভদ্রাসন ফরিদপুর-৪ এবং ভাঙ্গা ফরিদপুর-৫ আসনে ছিল। পরে পুনর্বিন্যাসের মাধ্যমে ফরিদপুরের পাঁচ আসন কমিয়ে চার আসন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App