×

ঢাকা

সদরপুরে আটকা পড়া শিশু,ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

Icon

নুরুল ইসলাম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম

সদরপুরে আটকা পড়া শিশু,ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের  সদরপুর উপজেলায় তিনতলা বাড়ির বেডরুমের দরজা ভেতর থেকে আটকা পড়ে কান্নাকাটি করছিল এক শিশু। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে দরজাটি খুলে ফেলে। এ সময় ভেতরে আটকা পড়া ৩ বছরের শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। 

বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা টু সদরপুর সড়কের পাশে আঃ সালাম মোল্যার মালিকানাধীন তিনতলা ভবনে এমন ঘটনা ঘটে। উদ্ধারকৃত শিশুটি প্রবাসী মেহেদী হাসানের ৩ বছরের  শিশু পুত্র আদনান। 

পরিবারের সদস্যরা জানান, বেডরুমে খেলতে গিয়ে  হঠাৎ করেই দরজাটি লক হয়ে গেলে শিশুটি ভেতরে একা আটকা পড়ে যায় এবং ভয় পেয়ে কাঁদতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত ফায়ার সার্ভিসের  উদ্ধার সহায়তা চান।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রনেন্দ্র নাথ চৌধুরী  জানান, এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সেবা দেওয়া সম্ভব। তারা সবাইকে ঘরের দরজা ও লক ব্যবহারে সতর্ক থাকারও পরামর্শ দেন।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

বৃষ্টিস্নাত দিনে ঝটপট কাচ্চি বিরিয়ানি রান্নার সহজ রেসিপি

বৃষ্টিস্নাত দিনে ঝটপট কাচ্চি বিরিয়ানি রান্নার সহজ রেসিপি

৩ উপায়ে সহজে কমবে পেটের মেদ

৩ উপায়ে সহজে কমবে পেটের মেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App