×

ঢাকা

পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: নিজস্ব

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।  

নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁও পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, হত্যার শিকার যুবক লিটন সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়ার সৃষ্টি হয়। পরবর্তী রবিবার রাতে নিহত লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইকে কারা যেনো হত্যা করেছে। ধারণা করছি তার সাথের কোনো বন্ধুের দ্বন্দ্ব ছিল আর তারাই এ কাজ করতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।  

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ ও উদ্বেগ

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ ও উদ্বেগ

ইরানের আবাসিক ইউনিটে বোমা হামলা, নিহত ১৩

ইরানের আবাসিক ইউনিটে বোমা হামলা, নিহত ১৩

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

শাকিবকে ঘিরে ‘ব্যাড টাচ’ বিতর্কে যা বললেন জ্যোতির্ময়ী

শাকিবকে ঘিরে ‘ব্যাড টাচ’ বিতর্কে যা বললেন জ্যোতির্ময়ী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App