×

ঢাকা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ছবি: নিজস্ব

ফরিদপুরের বোয়ালমারীতে বিকাশ কর্মকার(৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার( ৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে গোবড়া গামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনে বোয়ালমারী উপজেলার সাতৈর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিকাশ কর্মকার (৪৭) উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন স্বর্ণকার ব্যবসায়ী ছিলেন।

প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার বর্তমানে নানাবাড়িতে থাকেন। প্রায় দুই বছর আগেও সাতৈর বাজারে তিনি একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তবে ঋণগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পৈতৃক জমি বিক্রির উদ্দেশ্যে বাড়িতে আসেন। কিন্তু ভাই ও স্বজনদের বাধার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

স্থানীয় নাছিম ফকির জানান, বিকাশ কর্মকারের পকেট থেকে তার ভোটার আইডি কার্ড ও তার মৃত স্ত্রী ও ছেলের ছবি উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাতৈর রেলওয়ের ওয়েম্যান রাসেল জানান, বিকাশ কর্মকার তার সামনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ পেয়ে তিনি সেখান থেকে সরে যান। কিন্তু বিকাশ কর্মকার হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কামরুল সিকদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯৫তম জন্মদিন: স্মৃতির আলোয় মহানায়িকা সুচিত্রা সেন

৯৫তম জন্মদিন: স্মৃতির আলোয় মহানায়িকা সুচিত্রা সেন

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

অস্ত্রের মুখে জিম্মি দম্পতি, ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি

অস্ত্রের মুখে জিম্মি দম্পতি, ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ ও উদ্বেগ

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ ও উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App