×

ঢাকা

মামলা

স্বেচ্ছাসেবক দলের নেতার দুই পা ভেঙ্গে দিল ‘সন্ত্রাসীরা’

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

স্বেচ্ছাসেবক দলের নেতার দুই পা ভেঙ্গে দিল ‘সন্ত্রাসীরা’

ছবি: আহত স্বেচ্ছাসেবক দলের নেতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে আহতের বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. হাকিমকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারগাঁও চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ফুল চাঁন মিয়ার ছেলে জাকির হোসেনের নেতৃত্বে একটি দল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. হাকিম।

অভিযোগ রয়েছে, সোমবার জোহরের নামাজের পর মসজিদের মাঠে জাকির হোসেনের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মো. হাকিমের ওপর হামলা চালায়। এ সময় তাকে লোহার রড, হকিস্টিক, দা ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এতে তার দুই পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতের বাবা আব্দুল আউয়াল বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে জাকির হোসেন ও তার লোকজন। ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় নেতাদের শেল্টারে নির্বিঘ্নে এসব অপকর্ম করে আসছে। তার ছেলে আওয়ামীলীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এসবের প্রতিবাদ করেন। গত সোমবার দুপুরে জোহর নামাজ শেষে একা পেয়ে তার ওপর হামলা করে। এসময় লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে তার দু’পা ভেঙ্গে দেয়।”

তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, “এ ঘটনার সঙ্গে আমি জড়িত না। স্থানীয় কিছু বিএনপি নেতা অপপ্রচার করছে। তবে আমার ভাতিজা মাসুমের সঙ্গে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে।”

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, “হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ম্যানহোলে মিলল মানুষের মাথার খুলি-বুকের পাঁজরের কঙ্কাল

ম্যানহোলে মিলল মানুষের মাথার খুলি-বুকের পাঁজরের কঙ্কাল

টেটা যুদ্ধের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা

টেটা যুদ্ধের ঘটনায় ৭০ জনকে আসামি করে মামলা

বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দন্দ্ব বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

পুলিশে ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

পুলিশে ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App