×

ঢাকা

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

ছবি: নিহত আলতাফ উদ্দিন শাহীন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলে মারা যাওয়ার মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই মারা যান তার মা মোছা. জুবাইদা মনি (৮০)।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন শাহীন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোরে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রিয় ছেলের মৃত্যুসংবাদ শুনে রোববার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা জুবাইদা মনি। পরিবারের ধারণা, ছেলের মৃত্যুজনিত গভীর শোক তিনি সহ্য করতে পারেননি।

আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতা হাজী মো. মনির উদ্দিন। কটিয়াদীর রায়খলা গ্রামে তাদের পৈতৃক বাড়ি হলেও তিনি কিছুদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন।

শাহীনের ভাই শাহ আলম জানান, জুবাইদা মনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ছেলেকে খুব স্নেহ করতেন। রাজনৈতিক কারণে শাহীন গাজীপুরে থাকলেও নিয়মিত মাকে দেখতে আসতেন। মা-ছেলের মধ্যে ছিল গভীর মমতার বন্ধন।

বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মায়ের মৃত্যু এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিভিন্নস্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিভিন্নস্থানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল

সংসদে জামায়াত এমপি আমাকে হত্যা করতে পেশাদার কিলার নেওয়া হয়েছিল

জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

গোলাম পরওয়ার জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App