×

ঢাকা

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৪৩ পিএম

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে অবস্থিত একটি ১০ তলা ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে এর মধ্যে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুন লাগার কারণ জানাতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারা দেশে ৭২ বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ

সারা দেশে ৭২ বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

জামায়াত আমির ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

বিদেশিদের আকৃষ্টে পিএসসি পরিবর্তন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র

বিদেশিদের আকৃষ্টে পিএসসি পরিবর্তন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App