×

ঢালিউড

পাঁচ দিনে দমের আয় ছাড়ালো কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

পাঁচ দিনে দমের আয় ছাড়ালো কত?

ছবি : সংগৃহীত

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দম দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। আফরান নিশো অভিনীত এই সিনেমাটি আয়ের দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী অবস্থান তৈরি করেছে। দেশের প্রতিটি মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখাচ্ছে দম।

বিএমআর এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে এটি বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে।

মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৪.০৭ লাখ টাকা, তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা। চতুর্থ দিনেও ধারাবাহিকতা বজায় রেখে আয় হয় ৩৪.২১ লাখ টাকা। পঞ্চম দিনে কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকা হলেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি এখনও শক্তিশালী রয়েছে।

আরো পড়ুন : দাম্পত্য ভাঙনের গুঞ্জন, মুখ খুললেন মৌসুমী হামিদ

বিএমআর এক বিবৃতিতে জানিয়েছে, পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ৩৩টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ১৯টি শো ছিল পুরোপুরি হাউজফুল এবং ৪টি শো ছিল প্রায় পূর্ণ দর্শক উপস্থিতিতে। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।

রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান এবং মো. সাইফুল্লাহ।

উল্লেখ্য, এবারের ঈদে প্রিন্স, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেশার কুকার মুক্তি পেলেও আয়ের দিক থেকে এখন পর্যন্ত সবার শীর্ষে রয়েছে ‘দম’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুয়াকাটায় পালিত হয়নি মহান স্বাধীনতা দিবস

কুয়াকাটায় পালিত হয়নি মহান স্বাধীনতা দিবস

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন রাজা তৃতীয় চার্লস

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন রাজা তৃতীয় চার্লস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App