×

অর্থনীতি

বয়স্ক-প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:০৫ পিএম

বয়স্ক-প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা বাড়ছে

প্রতীকী ছবি

বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, প্রতিবন্ধী শিক্ষার্থী ও তৃতীয় লিঙ্গের ভাতাভোগীর সংখ্যা ও টাকার পরিমাণ বাড়ছে বাজেটে।

বৃহস্পতিবার (১ জুন) বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সরকারের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য এবং বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমকে যৌক্তিকভাবে সাজিয়েছি। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতের কিছু কিছু ক্ষেত্রে উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার পরিবর্তন করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭ দশমিক ০১ লাখ থেকে ৫৮ দশমিক ০১ লাখ জনে এবং মাসিক ভাতার হার ৫০০-৬০০ টাকায় উন্নীতকরণ করা হবে। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা ২৪ দশমিক ৭৫ লাখ থেকে ২৫ দশমিক ৭৫ লাখ ও মাসিক ভাতার হার ৫০০-৫৫০ টাকায় বর্ধিত করা হবে।

প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৩ দশমিক ৬৫ লাখ থেকে ২৯ লাখে বাড়ানো হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী ডাটাবেজের আওতাভুক্ত সবাইকে এ ভাতার আওতায় আনা হয়েছে। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ৭৫০-৯০০ টাকায়, মাধ্যমিক স্তরে ৮০০-৯৫০ টাকায় ও উচ্চমাধ্যমিক স্তরে ৯০০-৯৫০ টাকায় বৃদ্ধি করা হবে। এছাড়া হিজড়া জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা ৪ হাজার ৮১৫ জন হতে ৬ হাজার ৮৮০ জনে উন্নীত করা এবং বিশেষ ভাতাভোগীর সংখ্যা ২ হাজার ৬০০ জন থেকে ৫ হাজার ৬২০ জনে বাড়ানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App