×

অর্থনীতি

দুই বাজারে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৫:০৪ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আর ডিএসইতে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৫৮৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে আজ দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক সাত পয়েন্ট কমে অবস্থান করে ২২৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৫১৭ কোটি ১২ লাখ টাকা। এর আগে গতকাল বুধবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করে ৬২৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ছয় পয়েন্ট কমে অবস্থান করে ২২৭১ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫৮৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৬৭ কোটি ৬৭ লাখ টাকা। ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, সিএমসি কামাল টেক্সটাইলস মিলস লিমিটেড, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড, এফএএস ফিন্যান্স লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফু-ওয়াং ফুড লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App