×

অর্থনীতি

ডিএসই চেয়ারম্যান

শিল্পায়নে পুঁজিবাজারকে অর্থায়নের মূল উৎসে পরিণত করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

শিল্পায়নে পুঁজিবাজারকে অর্থায়নের মূল উৎসে পরিণত করতে হবে

ছবি: সংগৃহীত

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে সেরা ২০ ব্রোকার হাউজকে পুরস্কৃত করেছে। ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার দেয়া হয়েছে। আগের বছর ডিএসইতে লেনদেনের ৫০ শতাংশই হয়েছে এই ২০ ব্রোকার হাউজের মাধ্যমে। প্রথমবারের মতো এই পুরস্কার চালু করেছে ডিবিএ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ডিএসইতে আয়োজিত ‘ডিবিএ স্টক ব্রোকার্স পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ এ এসব প্রতিষ্ঠানের হাতে সম্মাননা সূচক পুরস্কার তুলে দেয়া হয়।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান এবং মো. আব্দুল হালিম।

আরো পড়ুন: অর্থনীতির সমসাময়িক বিষয়ে এফবিসিসিআইয়ের মতবিনিময় সভা

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেন, পুঁজিবাজার দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হতে পারে। পুঁজিবাজারের মাধ্যমে শুধু শিল্পায়নই হবে না, একই সাথে জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে। উন্নত বিশ্বের মতো দেশের পুঁজিবাজারকে অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করতে হবে উল্লেখ করে ড. হাফিজ বলেন, দেশে দ্রুত শিল্পায়নের জন্য গতিশীল পুঁজিবাজার গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, দেশের অর্থনীতি বড় হয়েছে। কিন্তু দেশের পুঁজিবাজার সেভাবে এগোচ্ছে না। এই সমস্যা কাটিয়ে তুলতে পুঁজিবাজারের অংশগ্রহণ বাড়ানো দরকার। 

তিনি আরো বলেন, উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি অর্থ ব্যাংকের বদলে পুঁজিবাজার থেকে সংগ্রহ করলে একদিকে পুঁজিবাজারের প্রবৃদ্ধি বাড়বে, অন্যদিকে ব্যাংক খাতের ঝুঁকিও কমবে। শিল্পায়নে পুঁজিবাজারকে অর্থায়নের মূল উৎসে পরিণত করতে হবে। দেশের স্বার্থেই পুঁজিবাজারকে উন্নয়নের মাধ্যমেই অর্থনীতির মূল স্রোতের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।

আরো পড়ুন: শীঘ্রই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে

শেয়ারবাজারের পুরস্কৃত সেরা ২০ ব্রোকারহাউজ-

ব্রোকারদের মধ্যে লেনদেনে সবার সেরা হয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পেয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড পেয়েছে তৃতীয় পুরস্কার। চতুর্থ স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। আর পঞ্চম পুরস্কার পেয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।

তালিকার বাকি ব্রোকার হাউজগুলোর মধ্যে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড ষষ্ঠ, সিটি ব্রোকারেজ লিমিটেড সপ্তম, শান্তা সিকিউরিটিজ লিমিটেড অষ্টম, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড নবম এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড দশম পুরস্কার পেয়েছে।

পুরস্কার পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (১১তম), এমটিবি সিকিউরিটিজ লিমিটেড (১২তম), ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোং লিমিটেড (১৩তম), বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড (১৪তম), রয়্যাল ক্যাপিটাল লিমিটেড (১৫তম)। প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (১৬তম), এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড (১৭তম), ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড (১৮তম), আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড (১৯তম) এবং বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (২০তম)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App