×

অর্থনীতি

নারী সমাজকে অর্থনৈতিক মূল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি: পলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৯:৩৬ পিএম

নারী সমাজকে অর্থনৈতিক মূল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি: পলক

ছবি: ভোরের কাগজ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্ননির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন। তাই সরকার ও পরিবার মিলে উৎসাহ এবং সহযোগিতার হাত বাড়ালে দেশের নারীরাও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

বুধবার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্টআপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী স্মার্ট নারী উদ্যোক্তাদের চেক প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আজকে যে ২৩২ জন নারী উদ্যোক্তারা এই ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন এটা অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালবাসা। তিনি বলেন এই অনুদান নিয়ে যারা আরও বড় পরিসরে ব্যবসায় করবে, ইনোভেটিভ সল্যুশন নিয়ে আসবে, তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আবেদনের প্রেক্ষিতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমাদের যেসকল স্টার্টআপগুলো ভালো করবে তাদের জন্য ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিঃ এর মাধ্যমে ইক্যুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করার সুযোগ করে রয়েছে।

পলক বলেন, ইতোমধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করেছি। নতুন করে আরও ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে  ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। তিনি বলেন আমরা আরেকটি নতুন মাস্টারক্লাস শুরু করতে যাচ্ছি যেখানে সারাদেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, মেন্টরশীপ, ইন্টার্নশীপ, কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App