×

অর্থনীতি

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়লো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়লো

ফাইল ছবি

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক লাফে লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে সরকার। সেই হিসাবে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। সে হিসাবে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।

মঙ্গলবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দু’দফা ধাওয়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান

দু’দফা ধাওয়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

বিয়ে করলেন সাদিক কায়েম

বিয়ে করলেন সাদিক কায়েম

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App