×

অর্থনীতি

জ্বালানি অস্থিরতায় উৎপাদন ব্যয়ে রেকর্ড বৃদ্ধি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম

জ্বালানি অস্থিরতায় উৎপাদন ব্যয়ে রেকর্ড বৃদ্ধি

ছবি : সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের ঢেউয়ে বাংলাদেশে বাড়ছে শিল্পখাতের চাপ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আলোচনায় উঠে এসেছে ডিজেল সংকটের কারণে লোডশেডিং মোকাবিলা ব্যাহত হওয়া এবং এর ফলে উৎপাদন ও শিপমেন্টে স্থবিরতা তৈরি হওয়ার বিষয়টি।

উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছে দেশের শিল্পখাত। তৈরি পোশাক খাতে সক্ষমতা কমেছে প্রায় ৩০ শতাংশ, অন্যদিকে পোলট্রি খাতে পাঁচ বছরে ব্যয় বেড়েছে ৯০ শতাংশ পর্যন্ত—যা সামগ্রিক অর্থনীতিতে চাপের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুুন: ইরানি তেল কিনলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সতর্কতা

তাদের দাবি, আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে উৎপাদন খরচ কমাতে করব্যবস্থা সহজীকরণ এবং নীতিগত সহায়তা দরকার। শিল্প খাত টিকিয়ে রাখতে সরকারের কাছে নীতি সহায়তাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন বাংলাদেশের শিল্প খাতের উদ্যোক্তা এবং পোলট্র্রি শিল্পের নেতারা।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় তেল বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে টালমাটাল অবস্থা। এমন পরিস্থিতিতে আরও শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি ২০২৬ সালের জন্য প্রবৃদ্ধির হার জানুয়ারির ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ৩.১ শতাংশ করেছে। একই সঙ্গে বৈশ্বিক মূল্যস্ফীতি চলতি বছরে ৪.৪ শতাংশে পৌঁছানোর পর আগামী বছরে ৩.৭ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

মার্কিন হামলায় আক্রান্ত ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে এশিয়া ও ইউরোপের বেশির ভাগ দেশে জালানি পরিবহন বন্ধ। যার কারণে কাঁচামালের দাম ও পণ্য পরিবহনের খরচ বেড়েছে। সামগ্রিকভাবে উৎপাদন ব্যয় বাড়ছে। বাংলাদেশে তৈরি পোশাক খাতে গড়ে উৎপাদন সক্ষমতা কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। 

অন্যদিকে পোলট্রি খাত ক্রমবর্ধমান খাদ্যের দাম এবং উচ্চ করের বোঝা এই খাতকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। গত পাঁচ বছরে উৎপাদন খরচ প্রায় ৯০ শতাংশ বেড়েছে। নতুন করে আরও বড়েছে উৎপাদন খরচ।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ১১ জুন বিএনপি সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করা হবে। 

শিল্প খাতের উদ্যোক্তাদের দাবি, পারস্য উপসাগরে নৌযান চলাচল বন্ধ হওয়ায় অর্থনৈতিক প্রেক্ষাপট এখন বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। তাই শিল্প খাতের উদ্যোক্তারা আসন্ন বাজেটে উৎপাদন খরচ কমানো, করব্যবস্থা সহজীকরণ এবং স্বল্প সুদে অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে সরকারকে অনুরোধ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে প্রথম পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ব্যাবসায়িক নেতারা তাদের ব্যবসা টিকিয়ে রাখতে এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান জানান। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ কোটি টাকার একটি বড় বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। যা চলতি অর্থবছরের তুলনায় ১২.৫ শতাংশ বেশি। 

পোলট্র্রি খাতের গভীর সংকটের কথা উল্লেখ করে নেতারা বলেন, ‘পোলট্র্রি শিল্প বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। ক্রমবর্ধমান খাদ্যের দাম এবং উচ্চ করের বোঝা এই খাতকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। গত পাঁচ বছরে উৎপাদন খরচ প্রায় ৯০ শতাংশ বেড়েছে। নতুন করে আরও  বেড়েছে উৎপাদন খরচ’।

আরো পড়ুন: শিঙাড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ না দিলে মাথা গরম হয়ে যায়: জয়া

তথ্যানুযায়ী, বর্তমানে একটি ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ থেকে ১১ টাকা, কিন্তু পাইকারি বাজারে এর দাম সাড়ে ১০ টাকা। একইভাবে ব্রয়লার মুরগির উৎপাদন খরচ প্রতি কেজি ১৪৬ টাকা হলেও পাইকারি দর ১৮০-১৯০ টাকা। এই লোকসানের কারণে শত শত খামার বন্ধ হয়ে যাচ্ছে, যা দেশে প্রোটিন ঘাটতি এবং ব্যাপক বেকারত্ব সৃষ্টি করতে পারে।  

পোলট্র্রি শিল্পের নেতারা করপোরেট কর ১০ শতাংশে নামিয়ে আনা, ০.২ শতাংশ টার্নওভার ট্যাক্স এবং ফিড আমদানিতে শুল্ক ছাড়ের দাবি জানিয়েছেন। পাকিস্তান, ভারত ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলো তাদের পোলট্র্রি শিল্পে ব্যাপক নীতিগত সহায়তা দিলেও বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে আছে বলে তারা উল্লেখ করেন।

শিল্প খাত টিকিয়ে রাখতে অর্থায়ন ও রপ্তানি সহায়তা দাবি করেন শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে মূলধনী বিনিয়োগের ঋণের মেয়াদ মাত্র ৫-৬ বছর। যা প্রতিযোগী দেশগুলোর (১২-১৫ বছর) তুলনায় অনেক কম। উচ্চ সুদের হার এবং স্বল্পমেয়াদি ঋণের কারণে ব্যবসা পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং এসএমই খাতের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজের সুপারিশ করতে হবে।’

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গত সোমবার এক বৈঠকে বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে ক্রেতার আস্থা ফিরেছে, তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজার পুনরায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলো জ্বালানি নিরাপত্তায় এগিয়ে থাকার কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটে বাংলাদেশের পোশাকশিল্প এক নাজুক পরিস্থিতিতে পড়েছে।’ 

‘চাহিদা মতো গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ার কারণে বর্তমানে কারখানাগুলোতে উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ কমেছে’ বলেন তিনি।

গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে সংকট ‘প্রকট’ আকার নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ডিজেল না থাকায় জেনারেটর চালানো যাচ্ছে না, ফলে উৎপাদন ও পণ্য শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং বাড়তি কাঁচামাল ও পরিবহন খরচ সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও শেষ সময়

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও শেষ সময়

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App