×

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:১৯ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে রবিবার খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রবিবার সকাল থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে। কিন্তু ইতোমধ্যে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। ডেঙ্গু পরিস্থিতি মহামারির আকার ধারণ করতে পারে, আছে এমন শঙ্কাও। এ পরিস্থিতির মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। সরকারের তরফে বলা হচ্ছে, ছুটির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা হয়। আর এখন স্কুল খোলার বিষয়টি সামনে রেখে ইতোমধ্যে দেয়া নির্দেশনায় ভালো করে ঝেড়ে-মুছে পরিষ্কার করতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, খোলার আগে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করার ব্যাপারে ইতোমধ্যে নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে। শনিবারের মধ্যে সবাই দায়িত্বশীলতার সঙ্গে ছাত্রছাত্রীদের ক্লাস উপযোগী করে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রস্তুত করবেন বলে আশা রাখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App