×

শিক্ষা

জবিতে শিক্ষার্থীদের বাস কমিটি গঠনে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম

জবিতে শিক্ষার্থীদের বাস কমিটি গঠনে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বাসে কমিটি গঠনে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ছাত্র-ছাত্রীরা কে কোথায় বসবে তার জন্য নির্দিষ্ট আসনও ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রূপালী) রং-এর সকল একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সকল আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য সকল আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি হতে ভাড়াকৃত লাল রং-এর দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবে ও উপর তলায় ছাত্ররা অবস্থান করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোন আসন দখল করা যাবে না। আগে আসলে আগে বসা সাপেক্ষে বাসে কোন সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্র-ছাত্রীদের বাসে কোন কমিটি গঠন করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App