×

শিক্ষা

হাবিপ্রবিতে দ্বিতীয় ধাপেও পূরণ হয়নি ১৭১ আসন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম

হাবিপ্রবিতে দ্বিতীয় ধাপেও পূরণ হয়নি ১৭১ আসন

ছবি : সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও মোট ১৭১টি আসন ফাঁকা রয়েছে। শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার এই ধাপের ফলাফলে দেখা যাচ্ছে কিছু বিভাগে আগ্রহ কম থাকায় শূন্য আসনের সংখ্যা এখনও বহাল রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিস্থিতিকে তুলে ধরছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে দুই ধাপে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৪ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন : ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বার্তা রাশমিকার

আরো পড়ুন : জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর এ১-০৪টি, এ২-১৩টি, এ৩-০৮টি, বি১-২৫টি, বি২-১৯টি, বি৩-৩৭টি, সি (বিজনেস স্টাডিজ)-০৮টি, সি (সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস) ২১ টি, ডি১- ১০টি, ডি২-১২টি, ডি৩-১২টি ও ব্যাচেলর অব আর্কিটেকচারে দুটি সিট ফাঁকা রয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী ভর্তি কার্যক্রম গ্রহণ করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App