×

শিক্ষা

এসএসসি

প্রথম দিনে বহিষ্কার ও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

প্রথম দিনে বহিষ্কার ও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থী এবং ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো প্রথম দিনের পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের এসএসসি পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা বিগত বছরগুলোর তুলনায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রথম দিনের পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনে জানা যায়, অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৯০ জন, মাদ্রাসা বোর্ডে ১১ হাজার ২১১ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন। বহিষ্কৃত শিক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জন। এদিন কারিগরি শিক্ষা বোর্ডে ১ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন। 

প্রতিবেদনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। সাধারণ বোর্ডগুলোর মধ্যে অনুপস্থিতির গড় হার ১ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিতির হার শতকরা ৪ দশমিক ৪০ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। কারিগরি বোর্ডে অনুপস্থিতির গড় হার ১ দশমিক ৯৩ শতাংশ। এ বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় ১ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, বিদেশের ৯টি কেন্দ্র বাদে দেশের মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, আজীবন বহিষ্কার বিএনপির ৬ নেতা

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, আজীবন বহিষ্কার বিএনপির ৬ নেতা

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App