×

অন্যান্য

‘ঘাসফুল’-এর আবার এলো যে সন্ধ্যা

Icon

খন্দকার দেলোয়ার জালালী

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

‘ঘাসফুল’-এর আবার এলো যে সন্ধ্যা

‘ঘাসফুল’-এর আবার এলো যে সন্ধ্যা

‘ঘাসফুল’-এর আয়োজনে মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বনানী ক্লাব মিলনায়তনে সুরের আবেশে ভেসেছেন ২ শতাধিক দর্শক-শ্রোতা। 

এবারের আয়োজনের থিম ছিল “আবার এলো যে সন্ধ্যা”। মূলত ৭০ ও ৮০ দশকের চলচ্চিত্রের জনপ্রিয় ২০ টি গান দিয়ে সাজানো ছিল অনুষ্ঠান।  ঘাস ফুলের বন্ধুরা যখন যে গানটি করেছে তখন ব্যাক স্ক্রিনে চলচ্চিত্রের মূল নায়ক নায়িকার অভিনয় প্রদর্শিত হয়েছে। এ যুগের শিল্পীদের গানে যেন নেচেছে রাজ্জাক, শাবানা, কবরি, ববিতা, জসিম, ইলিয়াস কাঞ্চন আর মেগাস্টার উজ্জ্বল জমানার রুপালি পর্দার তারকারা। নান্দনিক একটা গানের অনুষ্ঠান স্বল্প সময়ের জন্য হলেও দর্শকদের ফিরিয়ে দিয়েছে শৈশব আর কৈশোরের সোনালি স্মৃতি। 

আরো পড়ুন- ঘাসফুল মঞ্চে শ্রাবণের গান

যেহেতু সিনেমার গান, তাই সিনেমা হলের আবহ সৃষ্টি করা হয়েছিলো মিলনায়তনে। সবাইকে প্রবেশ পথে দেয়া হয়েছে টিকেট। শুরুতে স্ক্রিনে ভেসে ওঠে জাতীয় পতাকা, একইসাথে জাতীয় সঙ্গীত। আবার, বিরতিতে এবং অনুষ্ঠান শেষে সিনেমা হলের বেল বেজে উঠেছে। উপস্থাপক মেজর জালাল উদ্দীন (অবঃ) ও চার্টার্ড একাউন্টেন্ট ফাতেমা ঝুনু মঞ্চে এসেছিল সত্তরের দশকের নায়ক-নায়িকাদের সাজে। অবশ্য আমন্ত্রণপত্রে সবাইকে ৭০ ও ৮০ দশকের গেটআপে আসতে অনুরোধ করা হয়েছিল। সবাইকে স্বাগত জানান বিশিষ্ট আইনজীবী জিল্লুর রহমান স্বপন ও ব্যবসায়ী আতিকুর রহমান। 

টেলিভিশনের স্পেশাল গ্রেডের শিল্পী আহমেদ মায়া ও আজন্তা বড়ুয়া গেয়ে ওঠেন এক নদী রক্ত পেরিয়ে...। হিমশীতল নীরবতা নেমে বসে পুরো মিলনায়তনে। ইকবাল আহমেদ প্রদীপ গেয়ে ওঠেন আবার এলো যে সন্ধ্যা……..। এসময় ব্যাক স্ক্রিনে ভেসে ওঠে সুবর্ণা মুস্তফা আর রাইসুল ইসলাম আসাদের ঘুড্ডি সিনেমার গানের দৃশ্য। 

জিয়াউল হায়দার গেয়ে শোনান এপার ওপার চলচ্চিত্রের গান ভালোবাসার মূল্য কত….। নরম গরম ছবি গান ওরেও বাশিওয়ালা... পরিবেশন করেন হিরামন বড়ুয়া ও আহমেদ মায়া। এরপর সত্যব্রত সাহা ও আহমেদ মায়া শোনান তুমি যে আমার কবিতা…। এরপর শিল্পীরা এই মন তোমাকে দিলাম…, চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা..., মন চায় প্রতিদিন..., তুমি যেখানে, আমি সেখানে…., আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে….., একবার যদি কেউ ভালোবাসতো..., দিন যায় কথা থাকে...,  ঐ রাত ডাকে ঐ চাঁদটাকে তুমি কোথায়..., বুকে আছে মন, মনে আছে আশা...,  চুমকি চলেছে একা পথে...,  বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে... এমন অসংখ্য জনপ্রিয় গান।

সন্ধ্যা থেকে রাত ১০ট। সময়টা কেমন করে ফাঁকি দিয়েছে কেউই টের পাননি। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়। যাবার বেলা সবার চোখ যেন বলছিল আবারো দেখা হবে, এমন মুগ্ধতা ছড়ানো আয়োজনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App