×

বিনোদন

দীপাবলির আগেই মাকে হারালেন অভিনেত্রী কৌশানী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০১:৩৮ পিএম

দীপাবলির আগেই মাকে হারালেন অভিনেত্রী কৌশানী

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন কৌশানী

দীপাবলির আগেই মাকে হারালেন অভিনেত্রী কৌশানী

মাকে হারালেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শনিবার (৩০ অক্টোবর) গভীর রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানীর মা। তার বয়স হয়েছিল ৫০ বছর।

এ দুঃসংবাদ নিশ্চিত করেছেন কৌশানী। সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটি চিরতরে হারিয়ে গেছেন। জীবনের বড়ই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এ অভিনেত্রী। খবর সংবাদ প্রতিদিনের।

দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। পরে স্বাস্থ্য পরীক্ষায় ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ছুটে যান কৌশানী। খবর পেয়ে ছুটে যান কৌশানীর ‘প্রেমিক’ অভিনেতা বনি সেনগুপ্তও। হাসপাতালে রাত থেকেই কৌশানীর পাশে ছিলেন বনি।

২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন কৌশানি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন তিনি। মুকুল রায়ের বিপরীতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হন কৌশানী। প্রায় ৩৫ হাজার ভোটে হেরে যান। সেই সময়ও অভিনেত্রীর পাশে ছিলেন তার মা। মা ও বাবাকে নিয়েই ভোট দিতে যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App