×

বিনোদন

চাষী নজরুলের চলচ্চিত্রের বিভিন্ন জিনিস ফিল্ম আর্কাইভে সংরক্ষিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:৫৭ পিএম

চাষী নজরুলের চলচ্চিত্রের বিভিন্ন জিনিস ফিল্ম আর্কাইভে সংরক্ষিত

চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রের বিভিন্ন জিনিস ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলমের কাছে তুলে দিচ্ছেন তার বড় মেয়ে আন্নি ইসলাম। ছবি : ভোরের কাগজ

চাষী নজরুলের চলচ্চিত্রের বিভিন্ন জিনিস ফিল্ম আর্কাইভে সংরক্ষিত

চাষী নজরুল ইসলাম

চাষী নজরুলের চলচ্চিত্রের বিভিন্ন জিনিস ফিল্ম আর্কাইভে সংরক্ষিত

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক চাষী নজরুল ইসলামের বড় মেয়ে আন্নি ইসলাম সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ভবিষ্যৎ সংরক্ষণের জন্য চাষী নজরুলের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দ্রব্যাদি প্রদান করেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলমের মাধ্যমে চন্দ্রনাথ, কাঠগড়া, দেবদাস, বাজিমাত, বিরহ ব্যাথা, শুভদা, দুই পুরুষ, ভালো মানুষ, হাসন রাজা, সুভা, ধ্রুবতারা, মেঘের পর মেঘ, একজন যোদ্ধা, ভুল যদি হয়, রঙ্গিন দেবদাস, শিল্পী, কোথায় আছো কেমন আছোসহ মোট ২২টি চলচ্চিত্রের পাণ্ডুলিপি, স্থিরচিত্রের অ্যালবাম তিনটি, চাষী নজরুল ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও বিভিন্ন সংস্থা থেকে পাওয়া মোট ৮০টি পদক ও তার নিজের ফ্রেমে বাধানো কিছু স্থিরচিত্র প্রদান করেন।

এছাড়াও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ১৮ নভেম্বর ২০২১, শর্ট ফিল্ম ফোরামের ১৬ মি.মি. এর দুটি প্রজেক্টর, ১৬ মি.মি. এর অ্যারিফ্লেক্স ক্যামেরা একটি, লেন্স দুটি, ট্রাইপড একটি, রিল উইন্ডার দুটি ও চাকা, পোস্টার, হাজারীবাগ ইজ শটস, আগামী, আবর্তন, দুরন্ত, দ্যা চ্যাপ্টার, সূচনা, ইতি সালমাসহ ২৪টি ১৬ মি.মি. ফিল্ম ফরমেটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিন্ট বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য প্রদান করেন।

শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দ্রব্যাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীরের নিকট হস্তান্তর করেন। এখন থেকে চাষী নজরুল ইসলাম ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দ্রব্যাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম মিউজিয়াম, ফিল্ম ভল্ট ও লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App