×

বিনোদন

সোনাক্ষীর নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৩:৫০ পিএম

সোনাক্ষীর নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

সোনাক্ষী সিনহা

সোনাক্ষীর নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

আইনি জটে ফাঁসলেন সোনাক্ষী সিনহা। ৩৭ লাখ টাকার প্রতারণা মামলা দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। যার জেরে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শত্রুঘ্ন কন্যার নামে।

সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লাখ টাকা নিয়েও তাতে যোগ দেননি তিনি। ওই টাকা ফেরানোর জন্য বারবার আর্জি জানিয়েও লাভ হয়নি। এই মর্মেই প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক, মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা। তার দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ‘লুটেরা’, ‘দাবাং’ এর মতো জনপ্রিয় ছবির নায়িকার। সে জন্য পুরো টাকা নিলেও অনুষ্ঠানে যাননি শত্রুঘ্ন তনয়া।

অভিযোগে প্রমোদ আরও জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে একাধিকবার যোগাযোগ করা হয় সোনাক্ষীর সঙ্গে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার সাফ জানিয়ে দেন, টাকা ফেরত দেয়া হবে না।

শোনা গেছে, প্রতারণার মামলা দায়েরের পরে ইতোমধ্যে একবার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করে আসেন অভিনেত্রী। কিন্তু তার পর থেকে তিনি টানা অনুপস্থিত। মামলার প্রয়োজনে তাকে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এর পরেই সোনাক্ষীর নামে জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App