×

বিনোদন

সিনেমার প্রচারের জন‍্য এমন রুচিহীন কাজ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২২, ০১:১২ পিএম

সিনেমার প্রচারের জন‍্য এমন রুচিহীন কাজ!
সিনেমার প্রচারের জন‍্য এমন রুচিহীন কাজ!
সিনেমার প্রচারের জন‍্য এমন রুচিহীন কাজ!

চিত্রনায়ক ওমর সানী-জায়েদ খানের চড়-পিস্তলকাণ্ডের পর এবার ক্যামেরার সামনে মারামারিতে জড়ালেন নবীন চিত্রনায়ক আদর আজাদ। যেখানে আদরের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী ও পরিচালক সৈকত নাসির।

তাদের নতুন ছবি ‌‌‘তালাশ’র জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। যেখানে উপস্থাপককে বেধড়ক চড় ও লাথি দিতে দেখা যায়। তবে অভিযোগ উঠেছে, নিজেদের ছবির দিকে দৃষ্টি ফেরাতেই সাজানো এই মারামারি করেছেন নায়ক আদর আজাদ। যেখানে বুবলীও সামিল হয়েছেন। তবে তিনি আদরকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, উপস্থাপক আদরের গেটআপ ও আচরণের সমালোচনা করছেন।

[caption id="attachment_353941" align="aligncenter" width="700"] ছবি: সংগৃহীত[/caption]

উপস্থাপক বলেন, পাঁচ মিনিট আগেও আদর বের হয়ে গেছে। নিচে নেমেছে। সে তো দায়িত্বশীল না। ক্যারেক্টারের ভেতরেও নেই। দেখেন তার চেহারা।

এমন সময় পরিচালক সৈকত নাসির বলেন, আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত। ঠিক তখনই আদর উঠে এসে উপস্থাপককে কয়েকবার চড় মারেন। এমন কী তাকে ক্যামেরার সামনে টেনে এনে লাথি মারেন। আর এতেই আরও সন্দেহ বাড়ে দর্শকদের। সমালোচনা শুরু হয়, ছবি প্রচারণার জন্য এমন ‘রুচিহীন’ কাজ করেছেন তারা।

আরও পড়ুন : পিস্তল বের করে ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে পরিচালক সৈকত নাসির বলেন, আমরা কোনও টক শোতেই অংশ নিইনি। ভিডিওতে লেখা টক শো। সেটাই তো আমি বুঝতে পারছি না।

[caption id="attachment_353938" align="aligncenter" width="700"] ছবি: সংগৃহীত[/caption]

কিন্তু ঘটনা তো ঘটেছে। এটা কিসের- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে প্রেস শো করে আমরা বলবো। তখন ক্লিয়ার হবে। সিনেমা দেখলেই বোঝা যাবে।

এদিকে প্রচারণার জন্য এমন মারামারি শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন অনেক চলচ্চিত্র সমালোচক। ফেসবুকেও চলছে এর সমালোচনা।

আগামী ১৭ জুন মুক্তি পাবে বুবলী ও আদরের অভিনীত ‘তালাশ’। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App