×

বিনোদন

আসছে পার্থ বড়ুয়ার ‘মেইড ইন চিটাগং’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৬:১৯ পিএম

আসছে পার্থ বড়ুয়ার ‘মেইড ইন চিটাগং’

ছবি: ভোরের কাগজ

আসছে পার্থ বড়ুয়ার ‘মেইড ইন চিটাগং’
আসছে পার্থ বড়ুয়ার ‘মেইড ইন চিটাগং’
আসছে পার্থ বড়ুয়ার ‘মেইড ইন চিটাগং’
আসছে পার্থ বড়ুয়ার ‘মেইড ইন চিটাগং’
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি ধারার চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ আগামী ১৮ই নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে। ইমরাউল রাফাত পরিচালিত ও এনামুল কবির সুজন প্রযোজিত ‘মেইড ইন চিটাগং’- এ অভিনয় করেছেন- পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে। চলচ্চিত্রটি নিয়ে অভিনেতা পার্থ বড়ুয়া বলেছেন, এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করছি, সো অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। পরিচালক ইমরাউল রাফাত এর মতে, আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। মেইড ইন চিটাগং ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটি সবার ভালো লাগবে। রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চলচ্চিত্রটির প্ল্যাটফর্ম প্রোডিউসার আহমদ আরমান সিদ্দিকী বলেন, আমি নিজেই চিটাগং এর ছেলে। চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটা চমৎকার রম্যে নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ এক্সাইটেড ও আনন্দিত। আমি বিশ্বাস করি চট্টগ্রাম, নোয়াখালী এবং এসব স্থানে অনেকদিন ধরে বসবাসরত মানুষ এই চলচ্চিত্রটি আগ্রহ নিয়ে দেখবেন এবং শীঘ্রই পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বব্যাপী দর্শকরা মেইড ইন চিটাগং চলচ্চিত্রটি দেখতে পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App