×

বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন তারিক আনাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬ পিএম

আজীবন সম্মাননা পাচ্ছেন তারিক আনাম
আজীবন সম্মাননা পাচ্ছেন তারিক আনাম

তারিক আনাম খান।

সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বরাবরের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড। এবার শিল্প-সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন নন্দিত অভিনেতা তারিক আনাম খান।

সিজেএফবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এবার বসবে সিজেএফবির ২১তম আসর। আগামী ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বর্ণাঢ্য আয়োজনে তারিক আনাম খানের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে। এছাড়াও সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

গত ২০ বছরে সিজেএফবি আজীবন সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, সিনিয়র সাংবাদিক গোলাম সারওয়ার, জনপ্রিয় লেখক নাট্যকার, পরিচালক হুমায়ুন আহমেদ, কবরী, সুচন্দা, শবনম। সর্বশেষ সিসিজেএফবির ২০তম আসরে আজীবন সম্মাননা দেওয়া হয় সংগীতশিল্পী রফিকুল আলমকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App