×

বিনোদন

৫ নির্মাতা স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০২:২৭ পিএম

৫ নির্মাতা স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর আয়োজনে রাজধানীর নিকেতনস্থ গিল্ডের কার্যালয়ে বুধবার (২২ মে) বিকাল ৫ টায় সাম্প্রতিক সময়ে প্রয়াত ৫ জন সদস্যের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সদস্যরা হলেন- তারেক মাহমুদ, মোহাম্মদ নোমান, আসলাম শিহির, শরীফ সরকার এবং তারেক খান।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি অনন্ত হীরার সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন গিল্ডের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, প্রয়াত তারেক মাহমুদের ভাই সুলতান মাহমুদ, প্রয়াাত মোহাম্মদ নোমানের সহধর্মীনী ডেইজী ইয়াসমিন, আসলাম শিহিরের সহধর্মীনী ফারজানা আফরিন, শরীফ সরকারের ভাই হেলাল উদ্দিন, তারেক খানের চাচাতো ভাই ইমন খান, ক্যামেরাম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নিয়াজ মাহবুব, শুটিং হাউজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন খানসহ গিল্ডের সদস্য নির্মাতা ও কলাকুশলীবৃন্দ। সভা সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর।

স্বরণ সভায় বক্তারা প্রয়াতদের স্মৃতিচারণ করে বলেন, যারা চলে গেছেন তারা কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। তারা হয়তো জীবনের অনেক ইচ্ছা অসম্পূর্ণ রেখে গেছেন কিন্তু সবার মন জয় করে গেছেন।

বক্তারা বলেন, প্রয়াত নির্মাতারা তাদের কর্মময় জীবন আমাদের সামনে রেখে গেছেন। তারা ক্ষণজন্মা কিন্তু স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন। স্মরণ সভার আগে প্রয়াতদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App