×

বিনোদন

আবারো ঢাকায় আসছেন নচিকেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম

আবারো ঢাকায় আসছেন নচিকেতা

নচিকেতা চক্রবর্তী

সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একটি একক কনসার্ট করেন কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। ওই বছরের নভেম্বরে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনটি ভালোই সাড়া ফেলেছিল।

সেই ধারাবাহিকতায় আবারও ঢাকা মাতাতে আসছেন নচিকেতা। আগামী শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ শিরোনামের কনসার্ট।

আজব কারখানা আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার। সোমবার আজব কারখানার ফেসবুক পেজে নচিকেতার কনসার্টের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, এবারও নচিকেতার সঙ্গে থাকবেন আয়োজক প্রতিষ্ঠানটির সিইও এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার। প্রথম কনসার্টে নচিকেতার সঙ্গে গেয়েছিলেন তিনি। সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App