×

বিনোদন

মাঝরাতে হিরো আলমের বাসায় হামলা, করলেন জিডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

মাঝরাতে হিরো আলমের বাসায় হামলা, করলেন জিডি

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি সাধারণ ডায়েরি করেন। তার দাবী, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় বেশ কয়েকজন ব্যক্তি তার বাসার দরজায় এলোপাতারি ধাক্কাধাক্কি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। 

গতকাল (বুধবার) বগুড়া থেকে ঢাকা ফিরেছেন হিরো আলম। ঢাকায় ফিরে কয়েকজন সাংবাদিককে তিনি জানান, তিনি আর রাজনীতিতে থাকতে চান না। এরপর মধ্যরাতে তার বাসায় হামলা করে বেশ কয়েকজন যুবক। তিনি বলেন, ‘রাজনীতি করতে গিয়ে অনেকবার আমি প্রতিপক্ষের হামলার শিকার হয়েছি। বুঝতে পারছি না, কে বা কারা হামলা করেছে।’ তিনি জানান, পুলিশ আশ্বাস দিয়েছে, তার বাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা করবে।

আরো পড়ুন: শমী কায়সার প্রযোজিত সিনেমার ভবিষ্যৎ কী?

গত ৮ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে বগুড়ার আদালত চত্বরেও হামলার শিকার হন হিরো আলম। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়ে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে পিটুনি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

তবে ওই হামলাকারীরা বিএনপির সমর্থক কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেসময় হিরো আলম বলেছিলেন, ‘আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। আমরা ফুটেজ দেখেছি। তাদের সবার বিরুদ্ধে মামলা হবে।’ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত সপ্তাহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়েছিলেন হিরো আলম।

কিছুদিন আগেই স্বতন্ত্র নির্বাচনের বদলে নিজেই রাজনৈতিক দল গড়ার কথা জানিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এই প্রত্যাশার কথা জানানোর মাস না গড়াতেই রাজনীতি থেকে সরে আসার কথা বললেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App